ভালোবাসা দিবসে অডিও অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতাপার্থ বড়ুয়া, ন্যান্সি ও এস আই টুটুল একসঙ্গে বের করছেন মিশ্র অ্যালবাম বৃষ্টি। আসিফ ও মনির খানের দ্বৈত অ্যালবাম কান্দে মন আসার কথা ছিল গত ঈদে। তার বদলে আসছে এবারের ভালোবাসা দিবসে। অন্য অ্যালবামের মধ্যে আছে শাহেদ খানের তোর কারণে, মাহা মির্জার মাহা মির্জা।লেজার ভিশনগীতিকার হিসেবে সবাই চিনত তাঁকে। সুরও করেছেন বেশ কিছু। এবার শফিক তুহিন আসছেন গায়ক হিসেবে। বাজারে এসেছে তাঁর প্রথম একক অ্যালবাম স্বপ্ন এবং তুমি। আরেক সুরকার ও সংগীতায়োজক বাসুও গান গাইছেন এবার। বাজারে এসেছে সুমনা বর্ধনের সঙ্গে দ্বৈত অ্যালবাম আনন্দ আশ্রম। বের হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা কিশোরের দ্বিতীয় একক ফিরে আসো না। ভিন্ন ধারার গায়ক সানি যুবায়ের নিয়ে আসছেন অবসরের গান। চট্টগ্রামের শিল্পী আবদুল মান্নান রানাও নিয়ে আসছেন একটি অ্যালবাম।আর্বআর্ব থেকে বের হচ্ছে আসিফের দুটি দ্বৈত অ্যালবাম। হৈমন্তী রক্ষিতের সঙ্গে স্বপ্ন দেখি এবং মুহিনের সঙ্গে কতটা রাত একা। আসছে মমতাজের একক অ্যালবাম বাবার দোয়া এবং শাহ আলম সরকারের বউ সমাচার। এ ছাড়া তালিকায় আছে টাফির টাফি ইন দ্য টাউন এবং সাজুর ভেসে আসে বিয়ের সানাই। শিল্পী আগুনের কি যে কান্না পেয়েছিল বের হতে পারে।ফাহিম মিউজিকতানভীর আহমেদের কথা ও সুরে আসছে মিশ্র অ্যালবাম শুধু ভালবেসো। কণ্ঠ দিয়েছেন খালিদ, তানভীর আহমেদ, ফাহমিদা নবী, মেহরীন ও মিলা। এত দিন অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করেছেন বোরহান আহমেদ। এবার তিনি আসছেন নিজের প্রথম একক অ্যালবাম ফেসবুক প্রেম নিয়ে। নিজের নাম বদলে রেখেছেন বৃহান।জি সিরিজ ও অগ্নিবীণাএকসময়ের সাড়া জাগানো ব্যান্ড উইনিংয়ের চন্দন ফিরে আসছেন হূদয় ভরা ভালোবাসা নিয়ে। বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী আবারও জুটি বেঁধেছেন দ্বৈত অ্যালবামে। জুলফিকার রাসেলের কথায় তাঁরা নিয়ে আসছেন এক মুঠো গান ২। এ ছাড়াও বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে আসছে তিনটি ফিচারিং অ্যালবাম। বাপ্পা মজুমদার ফিচারিং ন্যান্সি রহমান, শুয়া চন্দন: বাপ্পা মজুমদার ফিচারিং সুমন শরীফ এবং বাপ্পা মজুমদার ফিচারিং তপা। ক্লোজআপ ওয়ানের পূর্ণ পেশায় পুলিশ। এফ এ সুমনের সংগীতায়োজনে বের হচ্ছে তাঁর একক অ্যালবাম ও আমার ময়না। দীপ্ত খুঁজছিলেন নারীকণ্ঠ। সেখান থেকে বাছাই করা আট গায়িকাকে নিয়ে বের হয়েছে গোলকধাঁধা: দীপ্ত ফিচারিং ভেরিয়াস আর্টিস্টস। একটি গানে কণ্ঠ দিয়েছেন দীপ্ত ও কণা। জি সিরিজের আয়োজনে আরও আছে রাজের তোমার চোখে, ফকির লাল মিয়ার ছয় নং বিপদ সংকেত, তৌসিফ ফিচারিং ভেরিয়াস আর্টিস্টস, আহম্মেদ হুমায়ূন ফিচারিং কনিকা, বিবেক ও রাসেলের আবেগ, ব্যান্ড ত্রিমাত্রার আগামীকালের সূর্য এবং ব্যান্ড নেক্সট টু জেডের রাতের রাস্তা।বেঙ্গল মিউজিকদীর্ঘদিন পর আবারও ফিরে এসেছেন সুমনা হক। বের করেছেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম তুমি রবে নীরবে। ছায়ানটের শিল্পী সারার মোমের আলো আসছে ভালোবাসা দিবসে। উপলের সুর ও সংগীতায়োজনে আসছে মিশ্র অ্যালবাম দ্য মিরাকল ওয়ান। লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক ব্যান্ড লক্ষ্মীট্যারা। যাঁর প্রধান একজন বাংলাদেশি, কিশন খান। বের হচ্ছে তাঁদের অ্যালবাম নো ভিসা রিকয়ার্ড। আসছে প্যারিসপ্রবাসী আরিফ রানার রঙ করা পুতুল।