ভালোবাসা দিবসে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অগ্নি ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মাহি। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আজ থেকে প্রদর্শিত হবে ছবিটি।
আকাশ কত দূরে ছবির দুই অভিনয়শিল্পী মোস্তফা প্রকাশ ও ফারিয়া। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। আজ থেকে প্রদর্শিত হবে যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সামিয়া জামান। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল
জীবনঢুলী ছবির দৃশ্যে শতাব্দী ওয়াদুদ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। সরকারি অনুদান পাওয়া ছবিটি আজ মুক্তি পাচ্ছে। শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা, সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় এবং ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা, সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় ছবিটির প্রদর্শনী হবে