ভালোবাসা দিবসে জন-বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার বিপাশাকে চমকে দেওয়ার জন্য ভারি এক মজার কাণ্ডই করেছিলেন জন। বিপাশার পুরো ঘর ভরে দিয়েছিলেন গোলাপ পাপড়িতে। এমন কাণ্ড দেখে বিপাশা আর তাজ্জব না হয়ে পারেন? আর জনও তো মনে সেটাই চাইছিলেন।‘পরের দিন অবশ্য পুরো ঘর সাফ করতে করতে হয়রান হয়েছিলাম। কিন্তু তার পরও ঘটনাটা এত রোমান্টিক ছিল।’ বলেছেন বিপাশা।এ তো গেল আগের বারের কথা। কিন্তু এবারের ১৪ ফেব্রুয়ারি কী চমক থাকছে বিপাশার জন্য? নাহ, জন এবারও আগেই মুখ খুলতে নারাজ। কিন্তু বিপাশা আরও একটা রোমান্টিক চমকের অপেক্ষায় আছেন। কয়েক দিন আগে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বিপাশা সাংবাদিকদের জানিয়েছেন সে কথাই।