ভালোবাসা দিবসে প্রীতমের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা দিবস উপলক্ষে আসছে প্রীতমের নতুন অ্যালবাম, নাম ভালো থেকো। এটি তাঁর অষ্টম অ্যালবাম। অন্যগুলোর মতো এই অ্যালবামের কথা, সুর ও সংগীতায়জন প্রীতম নিজেই করেছেন । প্রীতম বললেন, ‘আমার এই নতুন অ্যালবাম অন্যগুলোর চেয়ে একটু আলাদা হবে। এবার আমি শুধু ভালোবাসা আর প্রেম-বিরহের গান করেছি। আগের অ্যালবামগুলোতে কিছু আলাদা বিষয়ের ওপর গান করেছিলাম। আধুনিক জীবনের রূপ ও সম্পর্কের বিশ্লেষণ—সব কিছুই শ্রোতারা গানগুলোতে পাবে।’জানালেন, অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও বিভিন্ন টিভির অনুষ্ঠান এবং এফএম রেডিওতে শিগগিরই প্রচারের উদ্যোগ নেওয়া হবে।আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনই প্রকাশিত হবে তাঁর এই নতুন অ্যালবাম।