ভালোবাসা দিবসে মিলন-ববির প্রথম ছবি ‘দেহরক্ষী’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলন ও ববি জুটির প্রথম চলচ্চিত্র ‘দেহরক্ষী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সামনের ভালোবাসা দিবসে। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের স্বত্বাধিকারী অদিত।‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও ববি। ছোটপর্দার অভিনেতা মিলনের এটি চতুর্থ ছবি। তিনি জানান, ‘এই ছবিতে আমার চরিত্রটি খলনায়কের। হিন্দি ছবি “ডর”-এ শাহরুখ খানের চরিত্রটি যেমন ছিল, অনেকটা সে রকম।’মিলন প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘হাজার বছর ধরে’ (২০০৫) ছবিতে। এরপর ‘দ্য লাস্ট ঠাকুর’ ছবিতে (২০০৯)। ‘শুয়াচান পাখি’র কাজ শুরু হয় বছর দুয়েক আগে; এখনো শেষ হয়নি। ‘দেহরক্ষী’ ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ, কাজী হায়াত্ প্রমুখ।গত সপ্তাহে ‘দেহরক্ষী’ ছবির গানের অডিও সিডি প্রকাশিত হয়েছে। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, পারভেজ, দোলা প্রমুখ।