ভালোবাসা দিবসের ‘আমার আমি’তে সুবর্ণা ও সৌদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডলস হাউসে কাজ করার সময় ওই নাটকে যাঁরাই কাজ করেছেন, তাঁদের প্রায় সবাই আমাকে বলছিলেন—আমি মনে হয় ইদানীং কানে কম শুনছি। আমি প্রশ্ন করতাম, কেন, সমস্যা কী? তবে এখন বুঝতে পারছি, কেন ওরা ওই কথা বলত।’ স্বামী বদরুল আনাম সৌদকে নিয়ে কথাগুলো বলছিলেন স্ত্রী সুবর্ণা মুস্তফা। সুবর্ণার মুখে এ ধরনের কথা শুনে মুচকি হাসলেন সৌদ। জানা গেছে, জনপ্রিয় এই তারকা দম্পতি সম্প্রতি বাংলাভিশনের ‘আমার আমি’তে অংশ নিয়েছেন। এখানে তাঁরা দুজন প্রেম-ভালোবাসা, ভালোলাগা-মন্দলাগাসহ বর্তমান দাম্পত্য জীবনের এমন অনেক অজানা বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি উঠে এসেছে তাঁদের বর্তমান সময়ের কাজের প্রসঙ্গও। মুনমুনের উপস্থাপনায় আমার আমির এ বিশেষ পর্বটি প্রচার হবে আগামী ১৩ ফেব্রুয়ারি রাত নয়টা পাঁচ মিনিটে।