
প্রথম শেখা গান
‘চাঁদ উঠেছে, ফুল ফুটেছে...’
ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম
এমন একজন হতে চেয়েছিলাম, যাকে সবাই রোল মডেল মনে করেন। সবাই যাকে নিয়ে গর্ব করবে।
জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে যে গান
ঈর্ষা (দূরে তুমি দাঁড়িয়ে)।
যে কারণে ফেসবুকে গান প্রকাশ
অনেকেই সুফিবাদ কী জানতে চায়। সবারই এ ব্যাপারে আগ্রহ আছে। ফেসবুকে দেওয়া গানটির মধ্যে এর সব উত্তর আছে। এদিকে আমার অ্যালবাম প্রকাশ হতেও দেরি হচ্ছে। তাই সবার জন্যই গানটা ফেসবুকে দিয়েছি।
প্রিয় সংগীতশিল্পী
আজম খান ও পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের ডেভিড গিলমোর।
আমার প্রিয় দুটি গান
প্রার্থনাদ ও স্রোতের শেষে।
সুফি গান গাইতে গিয়ে মনে হয়েছে...
আমাদের মধ্যে মেরুকরণ বেশি, সংঘাত বেশি। কিন্তু সহমর্মিতা ও ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। সুফিবাদ আসলে আমাদের এই শিক্ষা দেয়।
যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি
মানিব্যাগ, মুঠোফোন ও গাড়ির চাবির রিং।
যখন রেগে যাই
চুপ করে থাকি।
এ মুহূর্তে যে গান মাথায় ঘুরছে
কদিন আগে স্পর্শের বাইরে নামে একটা নাটকের কাজ করেছি। সেখানে একটা গান আছে ‘ফ্রেমে বন্দী তুমি ক্যামেরার’। এটা মাথায় ঘুরছে।
নিজের সম্পর্কে একটি অজানা তথ্য
আমি নতুন গাড়ি এবং গাড়ির ওয়েবসাইট দেখতে পছন্দ করি।
বাবা হওয়ার পর
আমার জীবন পূর্ণতা পেয়েছে।
যার জন্য জীবন বাজি রাখতে পারি
আমার মেয়ে আইরা তেহরীম খান।
সামনে যে কাজটি করব ভাবছি
ঈদের কিছু টেলিফিল্মের কাজ চলছে। সেগুলো ভালোমতো শেষ করব। আর অ্যালবাম প্রকাশের নতুন আইডিয়াটা বাস্তবায়ন করব।
নিজের যে দিকটি বদলাতে চাই
আমি বেশি ঘুমাই। এই স্বভাবটা পরিবর্তন করতে চাই।
সাক্ষাৎকার: মো. রুবেল