ভালোবাসা প্যারিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস শহরে ভালোবাসায় পড়বেন প্রীতি জিনতা। আর যাঁর প্রেমে পড়বেন তিনি একজন ফরাসি। তাই ফরাসি ভাষায় চাই ভালো দখল। এ কারণেই প্রীতি এখন ভীষণ ব্যস্ত ফরাসি ভাষা শিক্ষায়। এমনটাই জানালেন প্রেম সোনি। বলিউডের এই পরিচালক তৈরি করছেন ইশক ইন প্যারিস। সেই ছবিতেই অভিনয় করছেন প্রীতি। প্রেম বললেন, ‘ছবিতে প্রীতি নিজেই ফরাসি ভাষায় কথা বলবেন। কোনো রকম ডাবিং করা হবে না। এর পেছনে বেশ সময়ও দিচ্ছেন তিনি।’ ওয়েবসাইট।