প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশী ফটোগ্রাফার্স গ্রুপ’ বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় আয়োজন করেছিল ভাষা ও ভালোবাসার ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। ৭৬ জন নবীন আলোকচিত্রীর ৭৯টি ছবি নিয়ে ছিল এই আয়োজন। গত ২৫ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন। ওই দিন মতিউর রহমান সাগর, জুবেল আহমেদ জেবু ও নাফিসা আলম রোজা নামের তিন নবীন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয়।
দলটির প্রতিষ্ঠাতা সামিউর রউফ জানালেন, এর আগে দলটি আরও বেশ কটি অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল প্রদর্শনীটি শেষ হলো। এতে দলের সদস্যরাই গান করলেন।