ভালোবাসার উল্টোপিঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টিভিতে বৃহস্পতিবার বেলা তিনটা ১০ মিনিটে দেখানো হবে টেলিছবি ভালোবাসার উল্টোপিঠ। লিখেছেন মেহেদী বিন আশরাফ, পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তিশা, সেঁওতি, মেহেদী আশরাফ, বনিউল সবুজ প্রমুখ।শরিফ যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন ঘটনাচক্রে হূদির সঙ্গে দেখা হয়। এক দিন হূদি তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। এখন হূদি নিজের সিদ্ধান্ত পাল্টেছে। কিন্তু শরিফ তাকে ফিরিয়ে দেয়। সব শুনে হূদির চাচাতো বোন তানহা শরিফের সঙ্গে যোগাযোগ করে। শুরু হয় দুজনের অন্য রকম ভালোবাসা।