ভালোবাসার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরহের দিনে বৃষ্টির ফোঁটা—/অশ্রুই তবে বুঝি!/ শূন্য এ মাঠে বৃষ্টিতে ভিজে/ তোমাকেই আমি খুঁজি।’ আষাঢ়ের বৃষ্টিভেজা দিনের শেষে এই পঙিক্তমালা আর এসরাজের সুর ভালোবাসার রেশ ছড়িয়ে দিয়েছিল শ্রোতাদের মনে। কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক গতকাল শনিবার সন্ধ্যায় আবৃত্তি করলেন গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এই একক আবৃত্তিসন্ধ্যার নাম ছিল ‘ভালোবাসার কবিতা’। প্রায় দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে তিনি স্বরচিত কবিতার পাশাপাশি, স্ব-অনূদিত ইউরোপীয় কবিসহ গালিবের কবিতাও আবৃত্তি করেন। প্রসঙ্গত, এ বছর সৈয়দ শামসুল হকের চারটি কবিতার বই বেরিয়েছে; চারটিই প্রেমের কবিতা।