ভালোবাসার গান

ভালোবাসার মানুষটির জন্য গান বাঁধার শুরু ঠিক কবে, সেটা হিসাব করতে বসলে অযথাই সময় পার হবে। তবে গান লেখার আদিলগ্ন থেকেই ভালোবাসার গানও গাথা হয়ে আসছে। মানুষের সংগীতের ইতিহাসে এখন পর্যন্ত অগণিত ভালোবাসার গান বিভিন্ন ভাষায় গাওয়া হয়েছে। এই সুবিশাল সমারোহ থেকে অল্প কিছু গান বাছাই করা অত্যন্ত জটিল একটা কাজ। তবে শ্রোতাদের ভোটের মাধ্যমে অনেক ম্যাগাজিন ও সংগীতবিষয়ক ওয়েবসাইট বিভিন্ন শীর্ষ তালিকা প্রকাশ করে থাকে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ আমরাও আমাদের পাঠকদের জন্য হূদয়ে ছাপ ফেলতে সক্ষম, এমন ১২টি ভালোবাসার গানের একটি তালিকা দিচ্ছি। গানগুলো হয়তো সবারই পরিচিত। তবে আবারও না হয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে শুনবেন।
১. আই উইল অলওয়েজ লাভ ইউ—উইটনি হিউস্টন
২. টেক মাই ব্রেথ অ্যাওয়ে—বার্লিন
৩. মাই হার্ট সউল গো অন—সেলিন ডিওন
৪. আই ডোন্ট ওয়ান্ট টু মিস এ থিং—এরা স্মিথ
৫. ইউ আর স্টিল দ্য ওয়াল—শানায়া টোয়েন
৬. টু বি উইথ ইউ—মি. বিগ
৭. আই জাস্ট কলড টু সে আই লাভ ইউ—স্টিভি ওয়ান্ডার
৮. ওয়ান্ডারফুল টু নাইট—এরিক ক্ল্যাপটন
৯. স্ট্রেঞ্জারস ইন দ্য নাইট—ফ্র্যাঙ্ক সিনাত্রা
১০. উইথ অর উইদাউট ইউ—ইউ টু
১১. আই ডু ইট ফর ইই—ব্রায়ান অ্যাডামস
১২. কেয়ারলেস উইসপার—জর্জ মাইকেল
মনোয়ারুল হক