ভালোবাসার জয় হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন বুঝতে পেরেছেন, ক্রিস্টেন স্টুয়ার্টই তাঁর জীবনের একমাত্র প্রেম এবং তাঁকে ছেড়ে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য প্রেমিকাকে ক্ষমা করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো। প্যাটিনসন খুব ভালো করেই জানেন, ক্রিস্টেনকে ছেড়ে অন্য কাউকে আপন করে নিলেও কখনোই ক্রিস্টেনকে ভুলতে পারবেন না তিনি। মূল সত্যটা হলো, ক্রিস্টেনকে ছেড়ে থাকা কোনোভাবেই সম্ভব নয় প্যাটিনসনের পক্ষে। ঠিক একই আবেগ কাজ করছে ক্রিস্টেনের ভেতরও। একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে কনট্যাক্টমিউজিক।সূত্রটি আরও জানায়, প্রেমিকার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রতারিত হওয়ার পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন প্যাটিনসন। নতুন মনের মানুষও খুঁজেছেন তিনি। কিন্তু ক্রিস্টেনকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারেননি। ক্রিস্টেনের সঙ্গে প্রেমটা ষোলোআনা খাঁটি না হলেও প্রেমের সম্পর্ক এগিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্যাটিনসন।গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রেমিক প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করায় ক্রিস্টেনকে ছেড়ে চলে গিয়েছিলেন ‘টোয়াইলাইট’ তারকা । পরে তাঁদের সম্পর্ক জোড়া লাগলেও আবার ভেঙে যায়।