ভালোবাসার টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে গোনা যে কজন দিল্লিভিত্তিক তারকা আছেন, এর মধ্যে নন্দিতা দাস রয়েছেন প্রথম সারিতে। ক্যারিয়ারের স্বার্থে দিল্লি থেকে তাঁকে মুম্বাইয়ে থিতু হতে পরামর্শ দিয়েছেন অনেকেই। এর মধ্যে আমির খান একজন। কিন্তু নন্দিতা কারও কথায় টলেননি। শেষতক তাঁকে মুম্বাইয়ে গিয়ে বসত গাড়তেই হলো। ২ জানুয়ারি তিনি বিয়ে করেছেন পরিবেশবিষয়ক উদ্যোক্তা সুবোধ মাসকারাকে। স্বামীর জন্যই নন্দিতার নতুন ঠিকানা এখন মুম্বাইয়ে। এ ব্যাপারে নন্দিতা বলেন, ‘মুম্বাই যাওয়ার ব্যাপারে ১৩ বছর ধরে সবাইকে “না” বলেছি। শেষ পর্যন্ত আর পারলাম না। পেশার ভিত মজবুত করতে মুম্বাই গিয়ে বাস করব, এ কথা কখনো কল্পনাও করিনি। কিন্তু ভালোবাসার টানে তা-ই হলো।’ ওয়েবসাইট।