ভালোবাসার বন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১১ জানুয়ারি, ঢাকাসহ সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এম বি রেজা পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার বন্ধন। দিলশাদ কথাচিত্রের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আমান, আন্না, সাজিদ, তিথি প্রমুখ।মির্জা পরিবারের তিন ভাই—শওকত মির্জা, বিপ্লব মির্জা ও রিজম মির্জাকে নিয়ে ভালোবাসার বন্ধন চলচ্চিত্রটি নির্মিত। বস্তির জমি দখল নিয়ে তিন ভাইয়ের সঙ্গে চাচাতো ভাই সিকদার মির্জার দূরত্ব তৈরি হয়। এই নিয়েই এগিয়েছে কাহিনি। শেষ পর্যন্ত কী ঘটবে, তা জানতে হলে পাঠক, আপনাকে যেতে হবে প্রেক্ষাগৃহে।