ভালোবাসার রঙ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুদ্দীন চৌধূরীর নাতি মাহী। দাদুর আদরে তার বাড়িতেই মানুষ। জ্ঞান হওয়ার পর থেকেই সে জানে তাঁর বাবা-মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গ্রামের লোকজন দাদুকে খুবই মান্য করেন। ঘটনাক্রমে পাশের গ্রামের ছেলে বাপ্পীর সঙ্গে দেখা হয় মাহীর। দেখার পর থেকে মাহীর প্রেমে পড়ে যায় বাপ্পী। কিন্তু তার বন্ধু এবং গ্রামের সম্পর্কে মামা কাবিলা তাকে বাধা দেয়। বারবার সামসুদ্দীন চৌধুরীর কথা বলে ভয় দেখায়। কিন্তু মাহীর প্রতি বাপ্পীর আকর্ষণ তাতে কমে না। একদিন ঘুরতে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ার মতো দূর্ঘটনা থেকে মাহীকে বাঁচায় বাপ্পী। মাহীর কাছেও আস্তে আস্তে বাপ্পীকে ভালোলাগা শুরু হয়। কিন্তু এই ভালোবাসাকে কেন্দ্র করে অপরাধজগতের কিছু মানুষের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয়। এদিকে মাহীর নামে হাজার-কোটি টাকার সম্পত্তির সন্ধান মেলে।...এমন গল্প নিয়ে ছবি ভালোবাসার রঙ । ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। সম্পূর্ণ ডিজিটাল ফরমেটে নির্মিত ছবি ভালবাসার রঙ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ঢাকাসহ সারাদেশের ৫০টি সিনেমা হলে এই ছবি মুক্তি দেওয়া হচ্ছে। এতে নতুন জুটি বেধে অভিনয় করেছেন বাপ্পি, মাহী । আরও অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান, কাবিলা, মিজু আহম্মেদ, নাসরিনসহ অনেকে। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।