ভাষা শুনতে যত সহজ মনে হয়, বলা কিন্তু ততটা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সীমান্ত। রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম। এখানে অভিনয় করেছেন জিতু আহসান। কথা হলো তাঁর সঙ্গে।সীমান্ত নাটকের সব সংলাপই ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়?হ্যাঁ। শুরুতে ব্যাপারটি জানার পর মনে হলো, এ আর এমন কি! ময়মনসিংহের আঞ্চলিক ভাষা শুনতে যত সহজ মনে হয়, বলা কিন্তু ততটা নয়। কাজ করার সময় সব কজন শিল্পীই তা হাড়ে হাড়ে টের পেয়েছি। যার যখন কাজ হতো, তখন তার মধ্যে সংলাপ ঠিকভাবে বলার একটা আতঙ্ক থাকত। আর আমার জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জ। সংলাপগুলো যত গুরুত্বের সঙ্গে মুখস্থ এবং বলার চেষ্টা করেছি, শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তা হয়নি। এ ধারাবাহিকের পুরো গল্পটাই তো গ্রামীণ পটভূমিতে। কাজ করতে কেমন লাগছে?গ্রামের সবকিছু কিন্তু সাবলীল নয়, অনেক রূঢ় ব্যাপারও সেখানে থাকে। যেমন গ্রাম্য রাজনীতি, সম্পত্তি রক্ষার জন্য যা ঘটে—এমনি নানা কিছু। এগুলো আমার কাছে অকল্পনীয়। এই ব্যাপারগুলো চিত্রনাট্যে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। তাই কাজ করতে গিয়ে যতই জেনেছি, বারবার অবাক হয়েছি।আজ এটিএন বাংলায় মা তুই কেমন আছিস নাটকটি প্রচারিত হবে।এটি রচনা ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এবার তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম, তিনি যা লেখেন, তা আগে নিজে অনুভব করেন। আমি বলব, ভেতর থেকে লেখেন, সংলাপগুলোর মধ্যে দরদ মাখানো থাকে। এই নাটকে পরিবারের এমন কিছু জটিল ঘটনা তিনি তুলে ধরেছেন; আমি দেখেছি, তা লেখার পর পড়ার সময় তাঁর চোখ ভিজে গেছে। বুঝতেই পারছেন, কাজটা করার সময় আমাদের কী অবস্থা হয়েছিল।নতুন কী কাজ করছেন?শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাস নিয়ে ধারাবাহিক তৈরি করছেন মুরাদ পারভেজ। এখানে আমি প্রিতম চরিত্রে অভিনয় করছি। উপন্যাসটি পড়া ছিল না। কাজ শুরু করার আগে পড়েছি। তখন প্রিতমকে নিজের মধ্যে ধারণ করার কাজটা চ্যালেঞ্জ মনে হয়েছে। এ ছাড়া রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাহিদ আহমেদ তৈরি করেছেন নদীতে অন্ধকার এবং এ মাসেই হুমায়ুন ফরীদি নতুন ধারাবাহিকের কাজ শুরু করছেন। দুটি নাটকেই কাজ করছি। বিনোদন প্রতিবেদক