ভাষার জন্য কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, কবিতার অমিত শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজে লাগাতে হবে। সব গণতান্ত্রিক আন্দোলনে কবিতা মানুষকে উদ্দীপ্ত করে। নতুন প্রজন্মকে সৃজনশীল ও সংস্কৃতিমান করতে কবি ও কবিতা আরও অবদান রাখতে পারে।মন্ত্রী গতকাল দি ইন্ডিপেনডেন্ট আয়োজিত ‘ভাষার জন্য কবিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দি ইন্ডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, রফিক আজাদ, অসীম সাহা, কাজী রোজী ও পশ্চিমবঙ্গের অমৃত মাইতি বক্তব্য দেন।