ভাষার বিপাকে বিপাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরকম বিপাকেই পড়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। রাহুল দোলাকিয়ার লামহা ছবিতে কাশ্মীরি মুসলিম তরুণীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। বলা হচ্ছে, এটি তাঁর অভিনয়জীবনের বড় চ্যালেঞ্জ। কারণ চোস্ত উর্দু তো দূরে থাক, ভালো করে ভাষাটা বলতেই পারেন না বিপাশা। এ জন্য বাঙালি এই অভিনেত্রীর চেষ্টারও কমতি নেই। এক মাস ধরে লুকিয়ে লুকিয়ে উর্দু বলা চর্চা করছেন। পরিচালক রাহুলও তাঁকে সাহায্য করছেন। এর আগে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক ছবিতে অভিনয় করতে গিয়েও একই সমস্যায় পড়েছিলেন বিপাশা। তাঁর বাংলা উচ্চারণ এতই বাজে যে পরিচালক তাঁকে দিয়ে ডাবিংই করাননি। যদিও বিপাশা বসুর মাতৃভাষা বাংলা। ওয়েবসাইট।