ভাষাসৈনিক আমানুল হককে সরকারি অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও ভাষাসৈনিক আমানুল হককে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমানুল হকের শাহবাগের বাসায় এ টাকা পৌঁছে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ ওবায়দুল কাদের। এ সময় শাহরিয়ার কবীর, অধ্যাপক মুনতাসীর মামুন ও শিল্পী হাসেম খান উপস্থিত ছিলেন। আমানুল হক বার্ধক্যজনিত কারণে অসুস্থ রয়েছেন। বিজ্ঞপ্তি।