ভাষাসৈনিক গাজীউল হকের জন্মোত্সব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গতকাল ভাষাসৈনিক গাজীউল হকের ৮৭তম জন্মোত্সব উদ্যাপিত হয়েছে। ভাষাসৈনিক গাজীউল হক সঞ্চৃতি পর্ষদ উত্সবের আয়োজন করে। বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে জন্মোত্সবের উদ্বোধন করা হয়। এ ছাড়া দেশের গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ও ভাষাসৈনিক গাজীউল হকের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শোয়েব শাহরিয়ারের সভাপতিত্বে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্য। আরও বক্তব্য দেন ভাষাসৈনিক গাজীউল হক সঞ্চৃতি পর্ষদের সদস্যসচিব আমিনুল ফরিদ, আবদুল খালেক, রাকসুর সাবেক ভিপি হায়দার আলী, বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, সাঈদ সিদ্দিকী প্রমুখ।