ভাস্কর্যে সমাজের অসংগতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় এখন বড়ই অস্থির। বৈশ্বিক রাজনীতিতে হানাহানি, বৈশ্বিক উষ্ণতা আর মানুষের মানবতা লঙ্ঘনের ঘটনা দেশে দেশে। তরুণ ভাস্কর সমকালের এই সমাজবাস্তবতাকেই তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মে। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে তাঁর দ্বিতীয় একক ভাস্কর্যের প্রদর্শনী ‘নিরীক্ষার উপস্থাপন’। প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ আর এ এম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান। চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এনামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রদর্শনীতে মোট ৪২টি কাজ রয়েছে। শিল্পী কাঠ, ফাইবার গ্লাস, কংক্রিট, ধাতুসহ নানা মাধ্যমে কাজ করেছেন। প্রদর্শনী ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।