ভাড়ায় বিয়ের অতিথি হবেন লিন্ডসে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিদারুণ অর্থ সংকটে কঠিন সময় পার করছেন ‘লিজ অ্যান্ড ডিক’ তারকা লিন্ডসে লোহান। অর্থের জন্য দিন কয়েক আগে নিজের কিছু পোশাক বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। সম্প্রতি এক খবরে টিএমজি জানিয়েছে, বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানে পারিশ্রমিকের বিনিময়ে অতিথি হবেন লিন্ডসে । লিন্ডসেকে বিয়ে কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানে পেতে চাইলে ‘ওয়ান টু থ্রি ট্যালেন্ট’ নামের একটি মিডিয়া এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ‘হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা লিন্ডসে লোহানকে পেতে চাইলে এখনই যোগাযোগ করুন।’—সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পোস্ট পত্রিকায় ছাপানোর জন্য এমন বিজ্ঞাপনও পাঠিয়েছে ওয়ান টু থ্রি ট্যালেন্ট। বিজ্ঞাপনটিতে আরও লেখা হয়েছে, ‘লিন্ডসে কেবল একজন তারকা অভিনেত্রীই নন, একাধারে তিনি মডেল, গায়িকা ও ফ্যাশন ডিজাইনার।’