ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব বিজয়ী হলেন হাসিন রওশন জাহান। আজ মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নয়জন সুন্দরী মডেলকে পেছনে ফেলে বিচারক আর দর্শকদের ভোটে বিজয়ীর মুকুট অর্জন করলেন এই সুন্দরী। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় পাঁচ লাখ টাকার চেক ও বিজয়ী মুকুট। প্রথম রানার আপ সানজিদা ইসলাম তাহাকে দেওয়া হয়েছে তিন লাখ টাকার চেক। দ্বিতীয় রানার আপ হয়েছেন নোমিরা আহমেদ রাখি। তাঁকে দেওয়া হয়েছে দুই লাখ টাকার চেক।তাঁদের হাতে এসব পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মামুন, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, প্রতিযোগিতায় বিচারক ছিলেন তানিয়া আহমেদ, নোবেল ও কানিজ আলমাস খান।বেস্ট স্টাইলের জন্য পুরস্কৃত হয়েছেন অপ্সরা আলী, বেস্ট স্ক্রিন সামিয়া জাহান মুন ও মিস কনজিয়ারিটি সৈয়দা আনুশে আলী। তাঁদের দেওয়া হয় ৫০ হাজার টাকা করে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী।অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে ক্যাটওয়ার্কে অংশ নেন আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম, ইমন ও পূর্ণিমা। সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১ প্রতিযোগিতার অন্যান্য ফাইনালিস্টরা হলেন নুশরাত জাহান মেবিন, অপ্সরা আলী, মেহজাবিন মোর্শেদ লামিসা, উম্মে হাবিবা ইভা, সানজিদা তন্ময়, সামিয়া জাহান মুন ও সৈয়দা আনুশে আলী। উপস্থাপনা করেন সিজিল মির্জা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।