ভিডিও কলে কথা হয়েছিল আমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী
মৌসুমী

ফেসবুকে তাঁর অসুস্থতার খবর পেয়েছিলাম প্রথম। দেখে খুব খারাপ লেগেছিল। হাস্যোজ্জ্বল দিতি আপাকে দেখেছি সব সময়। খুব আপন মানুষ ছিলেন আমার। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ছেলেমেয়েদের জন্য অনেক কষ্ট করেছেন। শেষবার যখন কথা হয়, তখন আমি সিনেমার কাজে লন্ডনে। ভিডিও কলে কথা হয়েছিল আমাদের। নাটকের গল্পটা শুনেছিলাম।
দিতি আপার ইচ্ছে ছিল আমাকে নিয়ে নাটক বানানোর। আমারও আগ্রহ ছিল। কিন্তু সময় হয়ে ওঠেনি। এর মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে চলে গেলেন মাদ্রাজ। এরপর আর দেখা হয়নি।
গ্রন্থনা: মনজুর কাদের