ভিডিও গেমে পপসম্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীরকে বাঁকিয়ে-চুড়িয়ে অসাধারণ এক নৃত্যরীতির প্রবর্তন করেছিলেন প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন। ভক্তদের অনেকেই সেই নাচের অনুকরণ করেন। এবার খুব সহজেই বিশেষ ভঙ্গিমার ওই নাচের অনুশীলন করা যাবে, যত খুশি তত। তবে বাস্তবে নয়, নাচটা নাচতে হবে ভিডিও গেমে। মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি ভিডিও গেম বাজারে ছাড়তে যাচ্ছে ইউবিসফট নামের একটি প্রতিষ্ঠান। গেমটিতে খেলোয়াড়েরা জ্যাকসনের মতো নাচতে পারবেন। নাচ যত ভালো হবে, পয়েন্ট তত বেশি পাবেন। গেমটির কোনো নাম দেওয়া হয়নি এখনো। ওয়েবসাইট।