ভিডিওচিত্রে ‘হে অনন্ত পুণ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ ও ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে নৃত্যনাট্য হে অনন্ত পুণ্য। নটী শ্রীমতীর বেদনা, আবেগ, প্রেম, শান্তির অন্বেষণ ও সুন্দরের প্রতি অনুরাগ মূর্ত হয়ে উঠেছে এই নৃত্যনাট্যে। বছর দুয়েক আগে সাধনা থেকে মঞ্চে আনা হয় এটি। পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব। এবার নৃত্যনাট্যটির ভিডিওচিত্র তৈরি হয়েছে। এই অংশটি পরিচালনা করেছেন আরিফ রাসেল। গত শনিবার বিকেলে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই ভিডিওচিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল আহসান চৌধুরী, ফজলুল আলম, গোলাম মাওলা চৌধুরী, কামরুন নাহার, ওয়ার্দা রিহাব প্রমুখ। সাধনার সাধারণ সম্পাদক লুবনা মরিয়ম জানান, নৃত্যশিল্পীরা বহু কাজ করলেও তা সংরক্ষণ করা হয় না। তাই এই উদ্যোগ। এখন বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচারের উদ্যোগ নেওয়া হবে।