ভিতু জ্যাকি চ্যান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুজুৎসু কিংবা কারাতের প্যাঁচ কষিয়ে দশাসই ভিলেনকেও ধরাশায়ী করতে জানেন। সেই জ্যাকি চ্যান কিসে সবচেয়ে ভয় পান জানেন? সুচ! কুংফু তারকা নিজ মুখে স্বীকার করেছেন, বিদ্ধ হওয়া তো দূরের কথা, সুচ দেখলেই নাকি গা শিরশির করে তাঁর। সহ্য করতে পারেন না! কেউ তাঁর সামনে সিরিঞ্জ নিয়ে এলেই চ্যানের কম্ম সাবাড়!
চ্যান বলেছেন, ‘সুচ দেখলেই আমার জ্ঞান হারানোর দশা হয়। একবার দেখলেই যথেষ্ট। আমি আমার ভাঙা আঙুল নিয়েও কাজ করে যেতে রাজি আছি, তবু ইনজেকশন নেব না। রাম্বল ইন দ্য ব্রঙ্কস ছবিতে সকালে অ্যাঙ্কেলে চোট নিয়েও আমি শুটিং করে গেছি।’ সুচ নিয়ে অবশ্য অনেকেরই ‘ফোবিয়া’ আছে। আইএএনএস।