ভিনগ্রহবাসীতে বুঁদ রিয়ান্না?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি এলিয়েন বা ভিনগ্রহবাসীর অস্তিত্বে বিশ্বাস করেন? আপনি কি আশা করেন, একদিন নিশ্চয়ই আকাশে উড়ন্ত সসার বা ইউএফওর দেখা পাবেন? শুনে খুশি হতে পারেন, আপনার মতো একই বিশ্বাস সংগীত তারকা রিয়ান্নার। শুধু বিশ্বাসই নয়, ভিনগ্রহবাসীকে নিয়ে রিয়ান্নার কৌতূহলটা রীতিমতো নেশার পর্যায়ে গিয়ে ঠেকেছে।
তাঁর কাছের এক সূত্র জানিয়েছে, রিয়ান্না সব সময়ই বিশ্বাস করে এসেছেন, তাঁর জীবদ্দশাতেই পৃথিবীতে একসময় অ্যালিয়েনরা নেমে আসবে। তাই তিনি একজনকে নিয়োগ দিয়েছেন, যিনি সব সময় আকাশের দিকে তীক্ষ পর্যবেক্ষণ রাখছেন। এ ধরনের কোনো কিছু দেখলেই নেভাদা থেকে এই ব্যক্তি রিয়ান্নাকে জানাবেন।
ইউএফও সন্ধানী বেশ কিছু দলের সঙ্গেও নাকি যোগাযোগ আছে রিয়ান্নার!
এএনআই।