ভিনগ্রহের প্রাণী শিকারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাসিধে পিয়ানো শিক্ষক। গণহত্যার কবল থেকে বেঁচে যাওয়া আমজনতার একজন। এমন চরিত্রেই অ্যাড্রিয়ান ব্রডিকে মানায় বেশি। মানে, এত দিন এভাবেই সবাই দেখে এসেছেন দ্য পিয়ানিস্ট ছবির এই অভিনেতাকে। কিন্তু এবার নিজেকে বেমালুম পাল্টে ফেলতে চান অস্কারজয়ী এই মার্কিন অভিনেতা। নিরীহ-গোবেচারা ধরনের চরিত্র থেকে বেরিয়ে করতে চলেছেন ভয়ংকর মারদাঙ্গা এক চরিত্র। ভিনগ্রহের প্রাণী শিকার যার কাজ। আরনল্ড শোয়ার্জনেগারের করা প্রিডেটর ছবিটি এখনো মনে থাকার কথা অনেকের। ওই ছবিটির নতুন সংস্করণেই আরনল্ড শোয়ার্জনেগারের জায়গায় দেখা যাবে অ্যাড্রিয়ানকে। অবাক লাগছে? দেখা যাক আরনল্ডের জায়গায় কেমন মানায় ২৭ বছর বয়সী এই অভিনেতাকে। ওয়েবসাইট।