ভিনা মালিকের দুই রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্তব জীবনেও আছে দ্বৈতচরিত্রের বৈচিত্র্য। সেলুলয়েডের জীবনেও দ্বৈতচরিত্রের ভূমিকায় নামতে হচ্ছে তাঁকে। তাই কাজটা বেশ সহজই ভাবছেন পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক। খুব শিগগির বলিউডে বউনি করছেন ডাল মে কুছ কালা হ্যায় ছবিটি দিয়ে। এ ছবিতে দ্বৈতচরিত্রে দেখা যাবে ভিনাকে। দ্বৈতচরিত্র নিয়ে বললেন, ‘সেলুলয়েডের জীবনে দ্বৈতচরিত্রে অভিনয় আমার জন্য নতুন অভিজ্ঞতা। বাস্তব জীবনে নতুন নয়। আমার ভেতরে আছে দুই সত্তা—জাহিদা মালিক ও ভিনা মালিক। তাই আমি আত্মবিশ্বাসী, বাস্তব জীবনের মতো ছবিতেও দ্বৈতচরিত্রে ভালো করব।’ আইএএনএস।