ভিন্ন আঙ্গিকে নোবেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলকে বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে নানাভাবেই। এবার তাঁকে দেখা যাবে ভিন্ন আঙ্গিকে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। তবে প্রথমে দেখলে মনে হবে না যে এটি কোনো বিজ্ঞাপনচিত্র। ‘কারও মনে হতে পারে জেমস বন্ড-এর সেই বিখ্যাত চরিত্রটি অথবা মিশন ইমপসিবল-এর টম ক্রুজ অভিনীত কোনো একটি দৃশ্য।’ বলছিলেন নোবেল।নোবেল আরও বললেন, ‘একটি চুলের জেলের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য এটি। বিজ্ঞাপনচিত্রের কাজটিই করা হয়েছে সিনেমার কাজের মতো করে। কাজটি করে বেশ ভালো লেগেছে। শিগগিরই টিভির পর্দায় দেখা যাবে আমার এই বিজ্ঞাপনচিত্রটি।’এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। বিজ্ঞাপনচিত্রে ব্যবহূত জিঙ্গেলটির সুর করেছেন ইবরার টিপু।