ভিন্ন প্রচারণায় শান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ভারত সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক জরিপে দেখা গেছে, ১৩ থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েদের বড় একটা অংশ বিড়ি-সিগারেটে আসক্ত। তামাকবিরোধী প্রচার-প্রচারণায় দেশটির সরকার প্রতিবছর প্রায় ২৫ কোটি রুপি ব্যয় করে। এবার স্বাস্থ্য মন্ত্রণালয় ভিন্ন উদ্যোগ নিয়েছে। খ্যাতিমান শিল্পী শানকে মন্ত্রণালয়ের বিশেষ দূত বানানো হয়েছে। ধূমপান তথা মাদক গ্রহণে তরুণদের নিরুৎসাহিত করতে কাজ করবেন শান। সম্প্রতি তিনি একটি টিভি বিজ্ঞাপনের কাজ করেছেন। ‘গানে গানে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আমার ধারণা, তরুণেরা তা গ্রহণ করবে।’ বললেন শান। ওয়েবসাইট।