ভিন্ন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববিতা
ববিতা

বছর দুয়েক পর আবারও ববিতা অভিনীত চলচ্চিত্র আসছে প্রেক্ষাগৃহে। নারগিস আকতার পরিচালিত ছবিটির নাম ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এরই মধ্যে ছবি মুক্তির ব্যাপারে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।

‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি মা-ছেলের সম্পর্কনির্ভর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। আর ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ববিতা এবং ছেলের চরিত্রে ওমর আয়াজ অনি।
ববিতা বলেন, ‘আমি এখনো যেসব ছবিতে কাজ করছি, সেগুলো চরিত্রপ্রধান হলেই সাধারণত অভিনয় করছি। তা ছাড়া একাধিক ছবিতে নাম ভূমিকায়ও অভিনয় করছি।’
চলচ্চিত্রে চার দশক ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন ববিতা। এখনো বড় পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের মাঝে ভিন্নরকম চাহিদা তৈরি করে। বছর দুয়েক আগে ববিতা অভিনীত ‘খোদার পরে মা’ ছবিটির সর্বাধিক গ্রহণযোগ্যতা তা-ই জানান দেয়। এতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এটিএন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটিতে ববিতা ছাড়াও অভিনয় করেছেন শায়না, ফারাহ রুমা, ইমনসহ আরও অনেকে। 

সংগীতশিল্পী রবি চৌধুরী চলচ্চিত্রে গান করছেন দীর্ঘদিন। এবারই প্রথম তিনি একটি ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল ইসলাম। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, এন্ড্রু কিশোর, মনির খান, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও মৃদুলা।