ভিন্ন রূপে বিদ্যা
দক্ষিণী সিনেমায় একসময়ের তুমুল জনপ্রিয় একটি নাম সিল্ক স্মিতা। মাত্র ৩৫ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন। রেখে যান তেলেগু, তামিল ও মালায়লাম ভাষার ওপর বেশ কিছু ছবি। তাঁর জীবনী অবলম্বনে পরিচালক মিলন লুথরিয়া বানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’। এতে বিদ্যা বালান সম্পূর্ণ ভিন্ন মেকআপ ও গেটআপে আবিষ্কৃত হয়েছেন। গত সপ্তাহে মুক্তি পাওয়া এই ছবিতে বিদ্যার বিপরীতে নাসিরুদ্দিন শাহ, এমরান হাশমি ও তুষার কাপুর অভিনয় করেছেন। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে বিদ্যাকে দেখার পর একতা কাপুর ও বিশাল ভরদ্বাজ তাঁদের পরবর্তী ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন গুণী এই অভিনেত্রীকে। সেখানে মোহিনী ও ছলনাময়ী এক নারীর চরিত্রে অভিনয় করতে হবে তাঁকে। কিন্তু বিদ্যা একরকম না বলে দিলেন তাঁদের। কারণ হিসেবে বললেন, ‘ছবিতে তাঁর তেমন কিছু করার নেই। কারণ চরিত্রটি ছোট। ছবির মূল চরিত্রে রয়েছেন এমরান হাশমি। তাঁর সঙ্গে তিন নারীর সম্পর্ক নিয়েই গড়ে উঠেছে কাহিনি।’ এর আগে একই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে রানী মুখার্জিও প্রত্যাখ্যান করেছিলেন। রানীর আপত্তির কারণ ছিলেন এমরান হাশমীর মতো অভিনেতা। -এনডিটিভি।