ভিলেন কিন্তু ভিলেন নন আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

ধুম থ্রিতে তাঁর চরিত্রটি খলনায়কের। তবে বলিউডের আর দশটা খলনায়কের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আমির খান তাই জানান, তিনি খলনায়ক হলেও আসলে সেই অর্থে খলনায়ক নন।
আমির বলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার ভালো লেগে গিয়েছিল। এটা আমাকে নাড়া দিয়ে গেছে। ধুম সিরিজের খলনায়কেরা কিন্তু অন্য রকম। তাঁরা প্রচলিত খলনায়কদের মতো নন। আমিও এমন কোনো খলনায়কের ভূমিকায় অভিনয় করিনি যে কিনা শুধু খারাপ করে বেড়ায়।’
এই প্রথম খল চরিত্রে অভিনয় করেছেন আমির। শুধু তা-ই নয়, এই প্রথম ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটিও বেঁধেছেন। দুজনের রসায়ন নাকি দুর্দান্ত জমেছে। পিটিআই।