ভিলেন-বাসনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খানকে দেখেই হয়তো আবার ভিলেন হওয়ার সাধ জেগেছে শাহরুখ খানের। ধুম-থ্রিতে খল চরিত্রে আমির নাকি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। এবার শাহরুখও ইচ্ছা প্রকাশ করেছেন আবারও নেতিবাচক কোনো চরিত্রে অভিনয় করার। এই অভিজ্ঞতা অবশ্য আগেও হয়েছিল তাঁর। বাজিগর, ডর ও আনজাম ছবিগুলোতে নেতিবাচক চরিত্রেই অভিনয় করেছিলেন শাহরুখ। কিং খান বলেছেন, ‘হ্যাঁ, আমি এর জন্য প্রস্তুত। আমি সত্যিই তা করতে চাই। অনেকবারই অবশ্য আমাকে বলা হয়েছে, বাচ্চারা আমাকে পছন্দ করে। তাই আমার এটা করা ঠিক নয়। কিন্তু চরিত্র তো চরিত্রই। আমি অবশ্যই তা করব।’
সূত্র: আইএএনএস, এএনআই, টিএনএন, পিটিআই