ভিসা পাবেন না সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরই মধ্যে সাজা পেয়েছেন সঞ্জয় দত্ত। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে এই শাস্তি। তবে শাস্তির চেয়েও বড় মানসিক ধকল সইতে হচ্ছে এই বলিউড তারকাকে। তাঁর মেয়ে ত্রিশলা থাকেন যুক্তরাষ্ট্রে। মেয়েকে যে দেখতে যাবেন, সেই উপায় নেই! কারণ, যুক্তরাষ্ট্র সঞ্জয়কে ভিসা দেবে না বলে জানিয়ে দিয়েছে। কেবল সঞ্জয়ের বেলাতেই নয়, যুক্তরাষ্ট্রে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ। সঞ্জয়ের কাছের একজন বললেন, ‘এর আগেও বিদেশে যাওয়ার সময় প্রতিবার ভিসা-সংক্রান্ত ঝামেলা পোহাতে হয়েছে সঞ্জয়কে। সবচেয়ে বেশি পোহাতে হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা পাওয়ার সময়।’ তবে সঞ্জয়ের ঘনিষ্ঠজনদের আশা, শাস্তি ফুরোলে পাসপোর্ট ও ভিসা-সংক্রান্ত আর কোনো ঝামেলা থাকবে না। মুম্বাই মিরর।