ভিয়েতনামে গাইলেন বব ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি গায়ক বব ডিলান ভিয়েতনামের জন্য গান করেন ১৯৬০ সালে। তখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল। সে সময় বব ডিলানের গান ভিয়েতনামে শান্তির প্রচারণা জোরদার করেছিল। শুধু ভিয়েতনাম নয়, বব ডিলানের গান শুনে আমেরিকা, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে শান্তির আন্দোলন চাঙ্গা হয়েছিল। তবে এবারই প্রথম বব ডিলান ভিয়েতনামের মাটিতে গান করলেন। গতকাল রোববার দেশটির হো চি মিন শহরের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে বব ডিলানের কনসার্টটি অনুষ্ঠিত হয়। বিবিসিতে প্রকাশিত খবরে জানা গেছে, আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের এই কনসার্টে দেশি-বিদেশি মিলে আট হাজার দর্শক-শ্রোতা হাজির হয়েছিলেন। বিবিসির খবরে আরও জানা গেছে, ভিয়েতনামের জনসংখ্যার অর্ধেকেরই বয়স ৩০ বছরের নিচে। তাদের কারও যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম সঙ্গে যুদ্ধের স্মৃতি নেই। তাই ডিলান চেষ্টা করেছেন গানের মাধ্যমে ইতিহাসের নানা বিষয় বর্তমান প্রজন্মকে জানাতে। ৬৯ বছর বয়সী এই গায়ক গিটার, হারমোনিকা ও কি-বোর্ডের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন।