ভিয়েতনামে বব ডিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬০ সালে গান দিয়ে ভিয়েতনাম যুদ্ধ থামাতে এগিয়ে এসেছিলেন। কাজও হয়েছিল তাতে। তাঁর গান শুনে শান্তির আন্দোলন জোরদার হয়েছিল খোদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গোটা পশ্চিমা বিশ্বে। গত রোববার সন্ধ্যায় সেই ভিয়েতনামের জন্যই কণ্ঠে সুর তুললেন বব ডিলান। তা-ও আবার ভিয়েতনামের মাটিতেই। দেশটির হো চি মিন শহরের এক বিশ্ববিদ্যালয়ে তাঁর গান শুনতে হাজির হয়েছিল হাজার আটেক শ্রোতা। ভিয়েতনামে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই বয়স ৩০-এর নিচে। আর এদের কারোরই ভিয়েতনাম যুদ্ধের কোনো স্মৃতিই নেই। ডিলান চেয়েছিলেন, তাঁর গান শুনে যেন এই নতুন প্রজন্ম তাদের ইতিহাসের কথা জানতে পারে। ওয়েবসাইট।