ভীমসেনের মৃত্যুতে রবিশঙ্করের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডিত ভীমসেন যোশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পণ্ডিত রবিশঙ্কর। ‘ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ভীমসেন ছিলেন জনপ্রিয় একজন শিল্পী। তাঁর মৃত্যুতে কাছের একজন বন্ধুকে হারালাম আমি। আমাদের সময়কার শিল্পীদের মধ্যে সর্বশেষ ভীমসেনও আমাকে একা ফেলে চলে গেলেন।’ বললেন রবিশঙ্কর।গত সোমবার পুনেতে ভীমসেন যোশি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ভীমসেনের স্মৃতিচারণা করতে গিয়ে রবিশঙ্কর আরও বলেন, ‘তাঁর সঙ্গে কত যে স্মৃতি আছে, তা বলে শেষ করা যাবে না। সেই ১৯৪০ সাল থেকে আমরা একত্রে কাজ করে আসছি। শেষবার যখন পুনেতে যাই, শুনেছিলাম ভীমসেনের শরীর ভালো যাচ্ছে না। তাঁকে দেখার ইচ্ছা ছিল। হঠাৎ নিজের শরীরটাই বিগড়ে বসল। তাঁকে দেখা হলো না আর।’ ওয়েবসাইট।