ভুটানি চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল দুপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভুটানি চলচ্চিত্র উৎসব। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করেছে ভুটান দূতাবাস। ভুটানের আলোচিত ১২টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন বক্তৃতায় তাঁর দেশের চলচ্চিত্র বিষয়ে বলার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। ৬ অক্টোবর পর্যন্ত এ উৎসব দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।