ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ছোট্ট ঘটনা। ভুল করে ছেলেটি। কিন্তু বড় প্রতিক্রিয়া। কিছু মানুষ আবেগ সংবরণ করতে পারে না। শুরু হয় নানা রকম দ্বন্দ্ব। আর পরিচালক রাজু আহমেদ ভুল কিছু ঘটনা নিয়েই নির্মাণ করেছেন ভুল ছবিটি। এই ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পপির বোন খেয়ালির। ছবিতে আরও অভিনয় করেছেন শিমলা, অঞ্জনা, ডলি জহুর, মাসুম আজীজ, রেবেকা, শেলি আহসান, রুমি, রাসেল ও আঁখি।