এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’। এটি লিখেছেন নজরুল ইসলাম, পরিচালনা করেছেন হাসনাত করিম। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান। কথা হলো তাঁর সঙ্গে।নাটকটি তো একেক সময় একেক অঞ্চলে শুটিং করছেন।ছন্নছাড়া একজন মানুষ, একেক সময় একেক স্থানে যায়। কখনো রাঙামাটি, কখনো কক্সবাজার আবার কখনো ঢাকায়। ফলে নাটকের শুটিংও হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সামনে বগুড়ার দিকে যাওয়ার ইচ্ছা আছে। আবার কখনো চলে যাব অজানা কোনো এক গ্রামে।এ নাটকে কাজ করতে গিয়ে কোনো মজার ঘটনার কথা মনে পড়ে?একটি ঘটনা খুব মনে পড়ে। এই নাটকে আরও অভিনয় করেছে আমার মেয়ে পুষ্পিতা। একটি দৃশ্যের কাজ শেষ হওয়ার পরই পুষ্পিতা এসে আমাকে জড়িয়ে ধরে। সেটা আমার কাছে বড়ই মধুর স্মৃতি।এনটিভির ‘গ্র্যাজুয়েট’ ধারাবাহিকে আপনার চরিত্রটি দেখছি বেশ মজার।এই নাটকে আমি অনেক ভুল ইংরেজি ব্যবহার করে কথা বলি। এই ব্যাপারটা দেখছি দর্শক খুব পছন্দ করছে। একদিন ঢাকার বাইরে গেলাম শুটিং করতে। হঠাৎ দুজন ভক্ত এসে বললেন, ‘নাটকে তো আপনি যেভাবে ইংরেজি বলেন, তাতে করে আমরা বুঝতে পারি যে আপনি কী বলতে চাইছেন।’ তাদের কথা শুনে আমি মনে মনে হাসলাম।আপনি তো নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাটকেই কাজ করেন। এবার দেখছি বাইরের নাটকে কাজ করছেন।আমি সাধারণত অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের বড় ধারাবাহিকে কাজ করি না। প্রশ্নটা অনেকেই করেন। দেখুন, পাণ্ডুলিপি পছন্দ না হওয়ায় কাজ করতে পারি না। সবাইকেই বলি, ভালো গল্প দেন, কাজ করব। তবে পরিচালক মুহম্মদ মোস্তফা কামালের গ্র্যাজুয়েট ধারাবাহিকের পাণ্ডুলিপি পছন্দ হওয়ায় কাজ করছি। এবার চলচ্চিত্রের কথা বলুন।প্রজাপতি নামে একটি ছবিতে অভিনয় করছি। এখন পর্যন্ত একটি গানের শুটিং হয়েছে। সামনে সংলাপের কাজ করব। বিজ্ঞাপনচিত্রেও নাকি কাজ করছেন? হ্যাঁ, অনেক দিন পর আবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। এর আগের বিজ্ঞাপনচিত্রগুলো নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। তবে এবার কাজ করেছি নিজের দায়িত্ববোধ থেকে। এটি শিশুদের জন্য একটি সচেতনতামূলক বিজ্ঞাপন।