ভুলে ভরা চলচ্চিত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখা যাচ্ছে, নায়ক বৃষ্টিতে ভিজে গেছেন, আবার সেই দৃশ্যেই তাঁর গায়ের পোশাকটি রীতিমতো শুকনো দেখাচ্ছে! দৃশ্য চিত্রায়ণের এ রকম ভুল প্রায়ই চোখে পড়ে। ২০১২ সালে হলিউডে যেসব চলচ্চিত্রের দৃশ্যায়নে ভুল ধরা পড়েছে, সম্প্রতি সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে মুভিমিসটেকস ডটকম নামের একটি ওয়েবসাইট। এ তালিকায় সর্বোচ্চ ৬৩টি ভুল দৃশ্যায়ন নিয়ে শীর্ষস্থান দখল করেছে ‘মেন ইন ব্ল্যাক ৩’। দ্বিতীয় অবস্থানটি বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র ‘স্কাইফল’-এর। এ চলচ্চিত্রে ৩৫টি ভুল দৃশ্য রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দ্য ‘অ্যামাজিং স্পাইডারম্যান’। এ চলচ্চিত্রে ২৪টি ভুল দৃশ্য রয়েছে।চলচ্চিত্রভক্তদের ই-মেইলের ওপর ভিত্তি করে চলচ্চিত্রের ভুল দৃশ্যগুলো নির্ধারণ করেছে মুভিমিসটেকস ডটকম।চলচ্চিত্র-সমালোচকেরা বলছেন, বন্ড সিরিজের ছবির দৃশ্যায়নে ৩৫টি ভুল ধরা পড়েছে। কোথাও একই দৃশ্যের মধ্যেই বন্ডকে চশমা পরা ও চশমা ছাড়া অবস্থায় দেখা গেছে। কোথাও ভিজে যাওয়ার পরপরই একই দৃশ্যে তাঁর পরনের পোশাকটি শুকনো দেখানো হয়েছে।