ভুলের মধ্যেই ফুল ফুটিয়েছেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু অভিষেকের পর দীপিকা পাড়ুকোন যেন পথ হারিয়ে ফেলেন। বেশির ভাগ ছবিই হয় মুখ থুবড়ে পড়েছে, নয়তো সাদামাটা ব্যবসা করেছে। সেই দীপিকাই গত বছর টানা চার-চারটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। যে সাফল্যে খান সাহেবরাও ঈর্ষা করতে পারেন।
দীপিকা জানিয়েছেন, জীবনের ভুল থেকেই শিখেছেন। ব্যর্থতাকেই রূপান্তরিত করেছেন সাফল্যে, ‘এই ছবিগুলোর জন্য আমি কখনোই রাশি রাশি পুরস্কার আসা করিনি। ব্যর্থতা নিয়ে কখনোই উদ্বিগ্ন হইনি, বরং সেখান থেকেই শিখেছি। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টাতেই বুঝতে পেরেছি আমার শক্তি আর দুর্বল জায়গা কোনটি।’ পিটিআই।