চ্যানেল আইতে আজ সন্ধ্যায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ভূনুষ। এটি যৌথভাবে লিখেছেন মানিক মানবিক ও লিটু সাখাওয়াত এবং পরিচালনা করেছেন তানভীর হোসেন ও কায়সার কাদের। এখানে অভিনয় করেছেন তানভীর হোসেন। কথা হলো তাঁর সঙ্গে।‘ভূনুষ’ নাটকটি নিয়ে কিছু বলুন।মানুষ বাড়ছে। তাদের জন্য বহুতল বাড়ি তৈরি হচ্ছে। গাছ কাটা হচ্ছে। প্রকৃতি বলে কিছু থাকছে না। শত শত বছরের পুরোনো বাড়ি ভেঙে সেখানে নতুন অট্টালিকা গড়ে উঠছে। ঐতিহ্যবাহী স্থাপত্য হারিয়ে যাচ্ছে। এখন ভূতেরা থাকবে কোথায়? এ দিকে ভূতদের অস্ত্র হলো ভয়। কিন্তু মানুষ এখন আর ভূতকে ভয় পায় না। তারা ভয় পায় ছিনতাইকারী ও চাঁদাবাজকে। শেষ পর্যন্ত ভূতেরা মানুষ সেজে সমাজের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ঘটে নানা মজার ঘটনা। নাটকে সভ্য জগতের অসভ্য কাজগুলো ভূতদের চোখ দিয়ে দেখানো হয়েছে।নাটকটি কত পর্ব পর্যন্ত প্রচারিত হবে?এটি আমারই গল্প, আর কাজটা করেছিলাম বছর পাঁচেক আগে। শুরুতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, তাতে পুরো গল্পটার দৈর্ঘ্য হওয়ার কথা ৫২ পর্ব। কিন্তু তা হয়নি। আমরা ১৩ পর্ব পর্যন্ত কাজ করেছি। তবে আগামী মাস তিনেকের মধ্যে এমন বিদ্রূপাত্মক আরেকটি গল্প নিয়ে আমি ধারাবাহিক নাটক তৈরি করতে যাচ্ছি। সেটা ভূনুষ নাটকের রিমেকও বলতে পারেন। আপনি ছড়াগানের একটি অ্যালবামে গান করেছেন। হ্যাঁ, অ্যালবামটির নাম ফুলবাবু-ভুলবাবু। গতকালই এসেছে। সব কটি গানে সুর করেছেন আইয়ুব বাচ্চু। প্রথম আমাকে দুটি গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে আমি ১১টি গান করেছি। আমি নিজে যেহেতু সংগীতের সঙ্গে জড়িত, তাই কাজটা খুব ভালো লেগেছে। একটু অন্য রকম। গানগুলো শুধু ছোটদের নয়, বড়দেরও ভালো লাগবে। আপনি নাকি চলচ্চিত্র তৈরি করছেন?চার জোড়া মানুষের প্রেম, সম্পর্ক ও টানাপোড়েন নিয়ে ছবির গল্প। আলাদা একটি চরিত্র আছে, এতে অভিনয় করবেন হুমায়ুন ফরীদি। ছবিতে গান থাকছে সাতটি। এর মধ্যে চারটি তৈরি করা হয়েছে। আগামী মাস নাগাদ সবগুলো শেষ হবে। ছবির শুটিং শুরু করব আগস্টে।আপনার নিজের তো অনেক গান আছে। সেগুলো নিয়ে কিছু ভেবেছেন?বিভিন্ন ধারাবাহিক নাটকের শিরোনামসংগীত আমি করেছি। সেগুলো নিয়ে আগামী মাসে শিরোনামের খেড়ো খাতা নামে একটি অ্যালবাম বের হবে। বিনোদন প্রতিবেদক