ভূতুড়ে শহর ভানগড় ভ্রমণে আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতুড়ে শহর হিসেবে কুখ্যাতি আছে রাজস্থানের ভানগড়ের। এটি ভারতের একমাত্র শহর যেখানে সূর্যাস্তের পর জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ভারত সরকার। সম্প্রতি জয়পুর থেকে ৮০ কিলোমিটার দূরের মধ্যযুগীয় এ শহরটিতে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের অভিনেতা আমির খান।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কখনো ভানগড় গিয়েছেন কি না। মূলত এরপর থেকেই শহরটি দেখার জন্য ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় আমিরের মধ্যে। কৌতূহল মেটাতে যত দ্রুত সম্ভব ভানগড় ভ্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁর সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভানগড় শহরটির গোড়াপত্তন হয়েছিল ১৫৭৩ সালে। ১৭৮৩ সালে দুর্ভিক্ষের পর থেকে শহরটি জনশূন্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে এটি ভূতুড়ে শহর হিসেবে কুখ্যাতি পায়। সবাই শহরটিকে ‘ভূতের ভানগড়’ নামেই ডাকে। ভারতের প্রথম দশটি ভূতুড়ে স্থানের একটি এই ভানগড়। প্রতি বছর বহু পর্যটক ভানগড় ভ্রমণে যান। দেশি-বিদেশি অনেক টিভি চ্যানেল শহরটিকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছে।