ভূতের ছানার সঙ্গে অভিনয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূতের ছানা! একটি অদৃশ্য চরিত্র। আর এই অদৃশ্য চরিত্রের সঙ্গে অভিনয় করলেন তারিক আনাম খান। নাটকের নাম ভূতের ছানা। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।ভূতের ছানার সঙ্গে অভিনয়! ব্যাপারটি নাকি দারুণ উপভোগ করেছেন তারিক আনাম খান। নিজের দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। ভূতের ছানার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভূতের ছানা একেবারেই অদৃশ্য একটি চরিত্র। কিন্তু অভিনয় করার সময় মনে হয়েছিল চরিত্রটিকে যেন দেখতে পাচ্ছি। একটি দৃশ্যে ভূতের ছানা কিছুই খেতে চাইছে না। কী খেতে পারে সে? তাই খাবারের টেবিলে দেওয়া হয় নানা খাবার। আমি একটা জুতাও রেখে দিই। ইউনিটের একজন হঠাৎ জিজ্ঞেস করলেন, জুতা কেন? আমি বললাম, যদি জুতা খায়। সবার তখন সে কী হাসি!’পরিচালক জানান, রোজার ঈদে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।