ভূতের সঙ্গে বলিউডে ফিরছেন মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাম গোপাল ভর্মার ‘ভূত’ ছবির সিক্যুয়েল ‘ভূত রিটার্নস’-এর মাধ্যমে বলিউডে ফিরছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। আবার পুরোদমে বলিউডে কাজ শুরু করতে চান তিনি। এ মুহূর্তে বেশ কটি ছবির চিত্রনাট্য পড়ছেন, পছন্দ হলে নিয়মিত কাজ শুরু করে দেবেন বলে জানিয়েছেন ৪২ বছর বয়সী এ তারকা।এক টুইটার বার্তায় মনীষা লিখেছেন, ‘প্রতিদিনই সময় করে হাতে থাকা চিত্রনাট্যগুলো পড়ছি। তবে এখন পর্যন্ত পছন্দসই চিত্রনাট্য মেলেনি। অপেক্ষায় আছি।’প্রতিদিন নিয়ম করে শরীরচর্চাও করছেন মনীষা কৈরালা। তিনি টুইটারে লিখেছেন, ‘শুভ সকাল। শরীরটা ঠিক রাখতে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছি। পাশাপাশি কেনাকাটা, ছবির কাজসহ নানাভাবে সারা দিন ব্যস্ত সময় পার করছি। সবাইকে অনেক ধন্যবাদ।’প্রসঙ্গত, রাম গোপাল ভর্মা পরিচালিত ভৌতিক ছবি ‘ভূত’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ছবিটির সিক্যুয়েল ‘ভূত রিটার্নস’ মুক্তি পাচ্ছে আগামী ১২ অক্টোবর। এই ছবির বিভিন্ন চরিত্রে আছেন মনীষা কৈরালা, জে ডি চক্রবর্তী, মধু শালিনী, অ্যালিয়ানা শর্মা প্রমুখ। ছবিটির সংগীতপরিচালনায় রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতপরিচালক জুটি সেলিম-সুলাইমান।